Saturday, April 18, 2026

প্রয়াত ফালাকাটার তৃণমূল বিধায়ক, শোকবার্তা মুখ্যমন্ত্রী-রাজ্যপালের

Date:

Share post:

কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে আজ, বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হলেন ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে পরপর দু’বার ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি। তাঁর প্রয়াণে ফালাকাটা তো বটেই, গোটা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন ফালাকাটার উন্নয়নের রূপকার। বিরোধীরাও একবাক্যে একথা স্বীকার করেন।

এদিন তাঁর মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিধায়কের আত্মীয়-পরিজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন তিনি।


শুধু মমতাই নন, রাজ্যপাল জগদীপ ধনকড়ও শোকবার্তা প্রকাশ করেছেন।

আরও পড়ুন – সিপিএম নেতাকে গুলি করে খুন!

Related articles

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...