Thursday, May 7, 2026

বিজেপিকে চাপে ফেলে শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক শিবসেনার

Date:

Share post:

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটের মহাজট কাটার লক্ষণ নেই। দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। মুখ্যমন্ত্রিত্বের দাবি ছাড়তে নারাজ বিজেপি, অন্যদিকে শিবসেনা বলছে 50:50 ফর্মুলা ছাড়া বিজেপির সঙ্গে মিলে সরকার গঠন অসম্ভব। শিবসেনার 56 জন বিধায়কের সঙ্গে যোগ দিয়েছেন 7 নির্দল বিধায়ক। এই 63 জনই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করে এসেছেন যা বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। দেবেন্দ্র ফড়নবিশ সহ গেরুয়া শিবিরের চাপ আরও বেড়েছে এনসিপি সুপ্রিমোর সঙ্গে শিবসেনা সাংসদের সাক্ষাতের পর। শিবসেনার যে কট্টরপন্থী সাংসদ গত কয়েকদিন ধরে লাগাতার বিজেপিকে কটাক্ষ ও আক্রমণ করছেন, সেই সঞ্জয় রাউথ বৃহস্পতিবার এনসিপি প্রধান শারদ পাওয়ারের বাড়ি গিয়ে বৈঠক করেছেন। এই বিষয়ে সঞ্জয় রাউথের বক্তব্য, শারদজিকে দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। আমাদের সমর্থন করতে একাধিক দলই তৈরি।

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...