Thursday, May 7, 2026

নন্দিনী ফের গুরুত্বপূর্ণ পদে, অত্রির হাল নিয়ে জল্পনা

Date:

Share post:

আইএএস স্তরে রদবদলের পর নানা চর্চা তুঙ্গে। নন্দিনী চক্রবর্তী দীর্ঘকাল পর পর্যটনের মত গুরুত্বপূর্ণ ও মুখ্যমন্ত্রীর অগ্রাধিকারের দপ্তরে সচিব হয়ে এলেন। অন্যদিকে প্রবল প্রতাপশালী অত্রি ভট্টাচার্য সেখান গেলেন ক্রেতা সুরক্ষা দপ্তরে। স্বরাষ্ট্রসচিব থেকে অত্রির এই পিছিয়ে পড়া কেন, তা নিয়ে জোর চর্চা চলছে। এমনকি পর্যটনসচিবও থাকতে পারলেন না তিনি। পর্যটনে এলেন কৌশিক ভট্টাচার্য। স্কুলশিক্ষায় এলেন শুভাঞ্জন দাশ। আরও কিছু বদল হয়েছে। এর মধ্যে নজরকাড়া উত্থান নন্দিনীর। একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতরগুলিতে ছিলেন তিনি। তখন তাঁকে দশচক্রে ভগবান ভূত করা হয়। মহাকরণে অবারিতদ্বার এক ব্যক্তি নন্দিনীর পিছনে লাগেন। সেই ব্যক্তি এখন প্রতিপক্ষ একটি দলের হাতে তামাক খাচ্ছে। যাই হোক নন্দিনী আবার বড় দফতরে ফেরায় আইএএসমহল খুশি।

Related articles

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...