Thursday, May 7, 2026

প্রকাশ্য জনসভায় ধোনিকে নিয়ে এ কী বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

জনসভায় ভাষণ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা প্রসঙ্গে উঠে আসে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা। কিন্তু একি! প্রকাশ্য জনসভায় ধোনিকে নিয়ে তিনি যা বলে গেলেন তাতে হাসির খেরাক হতে হল তাঁকে। এখানে বক্তা হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ফুটবলে ধোনি যেভাবে গোটা বিশ্বে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছে, আমাদের রাজ্যের বাকি বাচ্চারাও ফুটবলে ঝাড়খণ্ডের মুখ হবে, রাজ্যের নাম উজ্জ্বল করবে, এটাই আমার স্বপ্ন।”

এই ভিডিও ভাইরাল হতেই হাসির বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে গোটা বিশ্বের মানুষ একনামে ভারতের সর্বকালের সেরা অধিনায়ককে চেনেন, সেখানে ধোনির রাজ্যেরই মুখ্যমন্ত্রী ধোনিকে চেনেন না! এও সম্ভব! অনেকে আবার তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। একটি রাজ্যের মুখ হয়ে এই ধরণের মূর্খতা তাঁর সাজে না বলে একহাত নিয়েছেন নেটিজনেরা।

Related articles

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...