Thursday, May 14, 2026

জিওর কারসাজি রুখতে নামতে হল ট্রাইকে

Date:

Share post:

জিও টেলি সংস্থার কারসাজি রুখতে নামতে হল ট্রাইকে। মোবাইলে রিংটোনের সময়সীমা প্রথম কমিয়ে দেয় জিও সংস্থা। তারপর একে-একে এয়ারটেল ভোডাফোন। তাই ট্রাই এবার রিংটোনের সময়সীমা বেঁধে দিল। মোবাইলে ফোন এলে গ্রাহক তা ধরতে ৩০ সেকেন্ড সময় পাবেন, এবং ল্যান্ডলাইনে ৬০ সেকেন্ড। আগে রিংটোন এর সময়সীমা প্রায় ৪৫ সেকেন্ড ছিল। তাই ট্রাই এবার ব্যবস্থা নিয়ে বলল, সরকারি বিজ্ঞপ্তি বের হওয়ার ১৫ দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে টেলি সংস্থাগুলিকে। যদিও জিওর বক্তব্য, সারাবিশ্বে ফোন ধরতে ১৫-২০ সেকেন্ড সময় দেওয়া হয়। তারা বেশি সময়ই দিচ্ছে। ট্রাই-এর নতুন নির্দেশে অবশ্য আগের চাইতে রিংটোন এর সময়সীমা এমনিতেই কমে গেল।

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...