Thursday, May 7, 2026

হোয়াটসঅ্যাপে নজরদারি চালানোর বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি মমতার

Date:

Share post:

ছট পুজো উপলক্ষে তক্তাঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে যোগ দিয়ে সকলের সঙ্গে ছট পুজোর শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশিএদিন নাম না করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

তাঁর অভিযোগ মোবাইল, ল্যান্ড লাইনে নজরদারি চালানো হচ্ছে। এমনকী, হোয়াটস অ্যাপও সুরক্ষিত নয়। ইজরায়েলি সংস্থার সাহায্যে কেন্দ্রীয় সরকারকে তথ্য সরবরাহ করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বদের ফোনেও আড়ি পাতা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর ফোনেও আড়ি পাতা হচ্ছে। ফোন ট্যাপ করার কারণে সরকারি কাজ করতে সমস্যা হচ্ছে, কাজে ব্যাঘাত ঘটছে বলেও ক্ষোভপ্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সব কিছুতেই নজরদারি চালানো হচ্ছে এটা মোটেই ঠিক নয়। হোয়াটস অ্যাপে নজরদারি চালানোর বিষয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...