Thursday, May 7, 2026

রবীন্দ্র সরোবর লেকের গেটের তালা ভাঙাকে সমর্থন করে এ কী বললেন দিলীপ!

Date:

Share post:

সকাল থেকে রবীন্দ্র সরোবর গেটের তালা ভেঙে ছট পুজোর আয়োজন করা নিয়ে উত্তপ্ত গোটা রবীন্দ্র সরোবর চত্বর। কিন্তু সেই তালা ভাঙাকেই সমর্থন করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

ছট পুজো উপলক্ষে বাবুঘাট পরিদর্শনে গিয়ে তিনি এ প্রসঙ্গে বলেন, কোর্টের নির্দেশ দিলেই তো হল না। সেই নির্দেশ কার্যকর যাতে হয়, সেটাও দেখার দায়িত্ব সরকারেরই। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি রাজ্য সরকার। শুধু গেটে তালা লাগিয়ে এতগুলো মানুষের ধর্ম নষ্ট করা যায় না। বছরের পর বছর লক্ষ্য লক্ষ্য মানুষ রবীন্দ্র সরোবর লেকে ছট পুজোর আয়োজন করেন। তাদের জন্য কোনও বিকল্প ব্যবস্থা না করে কী করে সরকার তালা লাগিয়ে দিতে পারে। এটা অনৈতিক। আমি তালা ভাঙাকে সমর্থন করছি না। কিন্তু শুধু তালা ভাঙার নির্দেশ পালন করাও যায় না। পুলিশ তো কোন কর্মের নয়। এ পুলিশ সরকারের পুলিশ।’

এখানেই থামেননি রাজ্য বিজেপি সভাপতি। বাবুঘাট থেকে তিনি এদিন জ্যোতিপ্রিয় মল্লিককেও কার্যত তুলোধনা করেছেন তিনি। এদিন তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগের দাবি করেন। তাঁর আরও সংযোজন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক কোনও মন্ত্রী হওয়ার যোগ্য নয়। দিন-রাত আবোল-তাবোল কথা বলে। ওর তো অবিলম্বে দিদিমণিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া উচিত।’

প্রসঙ্গত, সোমবার কাশ্মীরের 5 বাঙালির শ্রমিক নিহতের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মোমবাতি মিছিলের ডাক দিয়েছেন। এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘দুর্গাপুজোর সময় আফগানিস্তানেও তিনজন বাঙালি শ্রমিক মারা গিয়েছেন। মুখ্যমন্ত্রী কি সেটার তদন্তও করবেন, নাকি কাশ্মীর পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন?’ এভাবেই কার্যত রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি।

Related articles

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...