Thursday, May 7, 2026

শিবসেনাকে সমর্থনে অনিচ্ছুক সোনিয়া?

Date:

Share post:

মহারাষ্ট্র কংগ্রেসের একটা বড় অংশ চাইছে বিজেপিকে শায়েস্তা করতে শিবসেনাকে সরকার গঠনে সাহায্য করুক কংগ্রেস ও এনসিপি। বিজেপিকে রাজ্যের ক্ষমতা থেকে দূরে রাখতে শিবসেনার নেতৃত্বাধীন সরকারকে বাইরে থেকে সমর্থন করলে এনডিএ-র মধ্যেও ফাটল তৈরি করা যাবে। মহারাষ্ট্র কংগ্রেসের অন্যতম নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বলেছেন, শিবসেনা আমাদের সমর্থন চেয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালেই আমরা দিল্লিতে আলোচনা শুরু করব। কিন্তু জানা যাচ্ছে, খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরই শিবসেনাকে সমর্থনের প্রশ্নে আপত্তি রয়েছে। কারণটা অবশ্যই মতাদর্শগত। কংগ্রেস হাইকম্যান্ডের মতে, শিবসেনার মত কট্টর হিন্দুত্ববাদী দলকে সমর্থন করলে সর্বভারতীয় রাজনীতিতে সমস্যা হতে পারে। সংখ্যালঘুরাও কংগ্রেসের উপর বিরূপ হবেন। তাঁদের বক্তব্য, ঠিক যে যে কারণে কংগ্রেসের সঙ্গে বিজেপির রাজনৈতিক বিরোধিতা, সেগুলি শিবসেনার ক্ষেত্রেও প্রযোজ্য। এমনকি কিছু ক্ষেত্রে শিবসেনার অবস্থান বিজেপির চেয়েও কট্টর। ফলে শুধুমাত্র বিজেপিকে বেগ দিতে শিবসেনাকে সমর্থন মতাদর্শগতভাবে কংগ্রেসের জন্য আত্মঘাতী হতে পারে। কংগ্রেসের কিছু নেতা এও বলছেন, বিজেপি-শিবসেনার বিরোধটা আসলে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে, এর সঙ্গে আদর্শের কোনও সম্পর্ক নেই। অদূর ভবিষ্যতেই দুই শরিকের ঝামেলা মিটেও যাবে।

এদিকে এই পরিস্থিতিতে এনসিপি প্রধান শারদ পাওয়ার সোমবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসছেন। মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও এনসিপি-কংগ্রেসের ভূমিকা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হওয়ার কথা। পাওয়ার ইতিমধ্যেই বলেছেন, শিবসেনার মুখ্যমন্ত্রী হতেই পারে। তাদের সরকার চালানোর অভিজ্ঞতাও আছে। অতীতে শিবসেনার মনোহর যোশি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিজেপি অকারণ ঔদ্ধত্য দেখাচ্ছে।

 

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...