Saturday, June 20, 2026

বাংলায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Date:

Share post:

পশ্চিমবঙ্গে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে। উদীয়মান ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (ইউডিপিআই) নামে এই দলটির আজ, রবিবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটবে এবং এদিনই তাদের কর্মকাণ্ড শুরু করতে চলেছে শহরের একটি বৈঠকের মাধ্যমে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত বহু আধিকারিক ও পুলিশ অফিসার এগিয়ে এসেছেন এই নতুন দল তৈরির ক্ষেত্রে।

আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কিছু আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়েই আপাতত দলের নেতৃত্ব সংগঠন তৈরির উপর জোর দেবে বলে ঠিক করেছে। দলের সভাপতি তথা রাজ্যের প্রাক্তন এমপ্লয়মেন্ট ডিরেক্টর মহম্মদ ইজরায়েল এ কথা জানিয়ে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলার প্রকৃত উন্নয়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের স্লোগানকে সামনে রেখেই তাঁরা এই নতুন উদ্যোগে নেমেছেন।

সেই সঙ্গে সরকারি চাকরির বিষয়ে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের প্রতি নানাভাবে বঞ্চনার বিরুদ্ধেও তাঁরা সরব হবেন। নির্বাচন কমিশনের কাছ থেকে শীঘ্রই দলের অনুমোদন পেয়ে যাবেন বলেও ইজরায়েলসাহেব এদিন জানিয়েছেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...