Thursday, June 18, 2026

যত কান্ড তাজমহলে, হঠাৎ হিসহিস শব্দে আতঙ্ক

Date:

Share post:

যত কান্ড তাজমহলে। এবার তাজমহল চত্বরেই আতঙ্কের পরিবেশ। হঠাৎ হুড়োহুড়ি, ঠেলাঠেলি, দৌড় আরও কত কি!

তাজমহলের পার্কিং লটে শনিবার হঠাৎ হিস হিস শব্দ। পার্কিং লটের কর্মীরা বুঝতে পারছিলেন না কোথা থেকে আসছে শব্দ! একটু এদিক ওদিক অনুসন্ধান করার পরেই তাদের শিরদাঁড়ায় হিমস্রোত বয়ে গেল। তারপর পড়ি কি মরি করে দৌড়! কি দেখে দৌড়? চোখের সামনে একটা ন’ফুটের বিরাট পাইথন। সরিয়ে দেওয়া হলো পর্যটকদের। এল আরও নিরাপত্তারক্ষী। খবর গেল ওয়াইল্ডলাইফ এসওএস-এর কর্তাদের কাছে। কিন্তু তখন সেখানে জমে গিয়েছে ভিড়। সকলেই একবার চাক্ষুষ করতে চান সেই অজগরকে। পশ্চিম দিকের পার্কিং লটের ব্যাপক ভিড়ে তখন হিমশিম খাচ্ছেন বনকর্মী এবং পুলিশ। তবে পাইথন সহজে ধরা দিতে চাইনি। শেষে প্রায় দীর্ঘ ৪৫ মিনিটের চেষ্টায় ন ফুটের পাইথনকে বাক্সবন্দি করতে সমর্থ হন বনকর্মীরা। রাখা হয় বন দফতরের নিজস্ব খাঁচায়।

আরও পড়ুন – গোয়েন্দাদের র‍্যাডারে পাক জঙ্গিদের আত্মঘাতী হামলার ছক

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...