Saturday, June 20, 2026

সৌরভ-কোহলি বৈঠকে প্রথম কী কথা হয়েছিল জানেন?

Date:

Share post:

অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বোর্ড,প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম সাক্ষাৎ কেমন ছিল? এক ঘণ্টার সেই আলোচনার শুরুতেই কোহলি-রোহিতকে কী বলেছিলেন বাংলার মহারাজ? রহস্য নিজেই ভেঙেছেন বাংলার মহারাজ। বলছেন, আমার প্রথম কথা ছিল আমাদের দিন-রাত্রির টেস্ট খেলা উচিৎ। তিন সেকেন্ডের মধ্যে বিরাট জবাবে বলেছিল, আচ্ছা তাহলে তাই হবে। আমরা খেলব। আমি সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইনি। তাই যুক্তি হিসেবে বলি যে, ফাঁকা মাঠে টেস্ট খেলে কোনও লাভ নেই। দিন-রাতের টেস্ট খেললে ভারতে খেলার চাহিদা আরও বাড়বে। যদি টি-২০ ম্যাচে মাঠ দর্শকে ভরে যায়, তাহলে টেস্ট ক্রিকেটেও লোক আসবে। সঠিক পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে, সঙ্গে সময়ের তালে তালে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ভারতে সবে শুরু হল। সব দেশে হতে হবে। তাহলে একটা সার্বিক পরিবর্তন হবে। স্পষ্ট ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রাক্তন অধিনায়ক, বর্তমান অধিনায়ককে।

আরও পড়ুন – প্রকাশিত হল ভারতের নতুন মানচিত্র

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...