Saturday, March 21, 2026

মোদি বিরোধী জোট গড়তে দিল্লিতে সর্বদল

Date:

Share post:

দেশজুড়ে বিজেপি বিরোধী জোটকে একত্রিত করার কাজ শুরু হয়েছে। সেইমতো সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক বৈঠকের আয়োজন হয়। সেখানে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন কংগ্রেস সহ বিভিন্ন দলের নেতানেত্রীরা। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, আহমেদ প্যাটেল, রণদীপ সুরজেওয়ালা, রাজীব শুক্লা, ডেডিএস প্রধান ডি কুপেন্দ্র রেড্ডি, এলজিডি প্রধান শরদ যাদব, ডিএমকে নেতা টিকে বালু। তৃণমূলের পক্ষ থেকে ছিলেন নাদিমূল হক। বামেদের তরফে হাজির ছিলেন সিপিআইএম নেতা টিকে রঙ্গরাজন ও সিপিআইয়ের ডি রাজা সহ অন্যান্যরা।

এবার লোকসভা নির্বাচনের আগেও কংগ্রেসের নেতৃত্বে বিজেপি-বিরোধী অসাম্প্রদায়িক দলগুলিকে সংঘবদ্ধ করার কাজ হয়। কিন্তু তাতে, সেরকম সাড়া পড়েনি। তবে, সম্প্রতি দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভালো ফল ও বিজেপি বেকায়দায় পড়ায় আবার তৎপর হয়েছে বিরোধীরা। হরিয়ানায় নির্দল ও জেজেপি-র সাহায্যে সরকার গঠন করতে পারলেও, মহারাষ্ট্রে এখনও সরকার গঠনে জোটসঙ্গী শিবসেনার সঙ্গে সমঝোতায় আসতে পারেনি পদ্মশিবির। এই পরিস্থিতিতে নিজেদের দাপট দেখাচ্ছে এনসিপি ও কংগ্রেস।

লোকসভা নির্বাচনের আগে যে গেরুয়া ঝড় নজরে পড়েছিল, তা এখন অনেকটাই ফিকে। এই সময়কে কাজে লাগিয়ে বিজেপি বিরোধী জোটকে একত্রিত করা কাজ শুরু হচ্ছে। সেই মতোই এদিন দিল্লিতে বৈঠক করেন বিজেপি বিরোধীদলের নেতৃত্ব।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...