Sunday, April 26, 2026

সরকার গড়ার দাবিতে কাল রাজভবনে যাচ্ছে বিজেপি

Date:

Share post:

বিধানসভার মেয়াদ শনিবার 9 নভেম্বর শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে সরকার গঠন করতে না পারলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা। এই পরিস্থিতিতে আগামীকাল রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানাবে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতির নেতৃত্বে দলের সিনিয়র নেতাদের এক প্রতিনিধিদল কাল সকালে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সুধীর মুঙ্গেতিওয়ার। তিনি জানান, বিজেপি-শিবসেনার সরকারই হবে। দুটো দলের সম্পর্ক জলের মত। যত যাই হোক না কেন, এই দুই দল একসঙ্গেই থাকবে।

এদিকে আজই শিবসেনার ছজন মন্ত্রী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করেন। বৈঠক ইতিবাচক হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, মুখে 50:50 ফর্মূলায় অনড় থাকার কথা বললেও শিবসেনার অন্দরেই সরকারে সামিল হওয়ার চাপ বাড়ছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে তাই দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন – অনড় দুপক্ষ, রাষ্ট্রপতি শাসনের দিকে মহারাষ্ট্র?

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...