Tuesday, May 12, 2026

অযোধ্যা রায় দেওয়ার আগে উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন গগৈ

Date:

Share post:

আগামী 17 নভেম্বর অবসর নিচ্ছেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে সুপ্রিম কোর্টে আধ ডজন গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করবেন তিনি। এর মধ্যে হাই প্রোফাইল অযোধ্যা জমি মামলার রায় এই মুহূর্তে রাজনৈতিক ও সামাজিক প্রভাবের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রায়ের পর কয়েক দশক ধরে চলা বিবাদ-বিতর্কের মীমাংসা হবে কিনা সে তো সময়ই বলবে। কিন্তু অযোধ্যা রায়কে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘাতের বাতাবরণ তৈরি না হয় সেজন্য সব স্তরে সতর্কতা জারি হয়েছে। সুপ্রিম কোর্টে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে স্পর্শকাতর এই মামলার রায় ঘোষণার আগে তাই উত্তরপ্রদেশের সার্বিক নিরাপত্তার বন্দোবস্ত সম্পর্কে জানতে রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে ডেকে পাঠিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁদের কাছ থেকেই তিনি সরাসরি প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অবহিত হবেন।

এদিকে অযোধ্যা রায় ঘোষণার আগে আরএসএস এবং জমিয়তে উলেমা হিন্দ সহ নানা ধর্মীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আবেদন জানানো হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্য জুড়ে চার দফা নিরাপত্তা ব্যবস্থার বলয় তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষায় 12 হাজার পুলিস নামানো হয়েছে। মোতায়েন করা হচ্ছে আধা সেনাও। আগামী ডিসেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশের সর্বত্র 4 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অযোধ্যা রায়ের অপব্যাখ্যার চেষ্টা অথবা বিদ্বেষ ও কটূক্তি ছড়ানো হলে জাতীয় নিরাপত্তা আইনে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন-বুলবুলের দাপটে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে

Related articles

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...