Thursday, June 18, 2026

মুখ্যমন্ত্রীর মতোই রাত জেগে মহানগর সামলালেন মহানাগরিক

Date:

Share post:

একদিকে যখন নবান্নে মুখ্যমন্ত্রী শনিবার রাত জেগে বুলবুল তাণ্ডব মোকাবিলার তদারকি করছেন, তখন সেখান থেকে দু’কিলোমিটার দূরে আর একজন তাঁর অফিসারদের সঙ্গে সারা রাত জাগলেন। একজন সামলালেন রাজ্য, অন্যজন কলকাতা।

কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। শনিবার বিকেল থেকেই তিনি পুরসভায়। তারপর অফিসারদের ঘরে বসে চলল তদারকির কাজ। অনেক রাতে ফোন এল মুখ্যমন্ত্রীর। জানতে চাইলেন কলকাতার পরিস্থিতি কী? মেয়র জানালেন যে সব জায়গায় জল জমেছিল, সেখানকার জল নামাতে ৭২টি পাম্পিং স্টেশন চালু করা হয়েছে। যেখানে যেখানে গাছ ভেঙে পড়েছে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম দ্রুত পাঠিয়ে গাছ সরানো হয়েছে। বাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মিনিট ছয়েক কথা বলেন দুজনে। তারপর মুখ্যমন্ত্রী ব্যস্ত হয়ে পড়েন রাজ্য নিয়ে, মেয়র কলকাতা নিয়ে। ভোরে যখন পুরকর্মীদের সঙ্গে বেরোলেন মহানাগরিক, তখন কলকাতার পরিস্থিতি নিয়ন্ত্রণে, শান্ত হয়েছে বুলবুল তাণ্ডবের জেলাগুলি।

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...