Friday, May 8, 2026

শিবসেনা এখন শ্যাম রাখবে না কুল?

Date:

Share post:

বিজেপি নয়, মহারাষ্ট্র সরকার গঠন করার সম্ভাবনা শিবসেনা জোটের। কিন্তু সরকার গঠন নিয়ে নতুন সমস্যার মুখে পড়েছে তারা। কারণ, পাওয়ারের দল এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে এনডিএ-র সঙ্গ না ছাড়লে, তাদের সঙ্গে জোট করে সরকার গড়বে না তারা। রবিবার, বিজেপি সরকার গঠন করবে না জানিয়ে দেওয়ার পরেই শিবসেনাকে সরকার গঠন করার জন্য আহ্বান জানান রাজ্যপাল। কিন্তু শিবসেনার যা আসন সংখ্যা তাতে, এনসিপি সমর্থন তাদের লাগবে। এবং তারপরেও কংগ্রেস বা অন্য দলের সমর্থন প্রয়োজন। কারণ এনসিপি 54 জন বিধায়কের সমর্থন পেলে মোট আসন সংখ্যা হবে 100। অন্য সমর্থন নিয়ে 145 দেখাতে হবে শিবসেনাকে। এই পরিস্থিতিতে এনসিপি যদি এনডিএ ছাড়ার শর্ত থেকে না সরে, তাহলে শিবসেনার ওপরেই নির্ভর করছে তারা শ্যাম রাখবে? না কুল রাখবে? সূত্রে খবর, সোমবার সকালেই দিল্লি উড়ে গিয়েছেন শিবসেনা নেতার। কারণ সেখানেই এখন রয়েছেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। তার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...