Friday, May 8, 2026

শিবসেনার সঙ্গে যাওয়া মহা ভুল, কং হাইকম্যান্ডকে বললেন সঞ্জয় নিরুপম

Date:

Share post:

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে কংগ্রেস-এনসিপি জোটের হাত মেলানোকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য কংগ্রেসের প্রভাবশালী নেতা সঞ্জয় নিরুপম। তিনি বলেন, ভোটের ফল বেরনোর পরেই সিদ্ধান্ত হয়েছিল কংগ্রেস-এনসিপি বিরোধী আসনে বসবে। এখন শিবসেনার সঙ্গে জোট করলে কংগ্রেসের পক্ষে ব্লান্ডার হবে। এই হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য কংগ্রেস হাইকম্যান্ডের কাছে আবেদন জানাব। শিবসেনাকে সমর্থন দিলে কংগ্রেসেরই ক্ষতি হবে।

প্রসঙ্গত, মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় নিরুপম অতীতে শিবসেনারই সাংসদ ছিলেন। শিবসেনার হয়ে প্রথমবার রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। পরে শিবসেনা থেকে পদত্যাগের পর কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের হয়ে তিনি প্রথমে রাজ্যসভা ও 2009 সালে লোকসভার সদস্য হন।

আরও পড়ুন-অযোধ্যা-রায়ে ‘বলীয়ান’ বিশ্ব হিন্দু পরিষদের লক্ষ্য এবার বাংলা

 

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...