Thursday, May 7, 2026

জয়েন্ট-এ বাংলা ভাষাকে স্বীকৃতি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকের

Date:

Share post:

জয়েন্টের প্রশ্নপত্র বাংলায় নয় কেন? কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার অভিযোগ তুলে এবং তার প্রতিবাদ জানিয়ে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

যেখানে হাজির থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন। এদিন তিনি বলেন, ” যা বাংলা ভাষা লিখতে পারে না, পড়তে পারে না, তারা এই ভাষার কী গুরুত্ব বুঝবে। অবিলম্বে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলায় প্রশ্নপত্র না হলে কিংবা বাংলাকে স্বীকৃতি না দেওয়া হলে, আমরা নিজেদের অধিকার ছিনিয়ে নেব। আর যতদিন না স্বীকৃতি আদায় করতে পারব, ততদিন লাগাতার এই আন্দোলন চলবে।”

এখানেই থেমে থাকেনি অভিষেক। কড়া হুশিয়ারি দিয়ে তিনি বলেন, জয়েন্ট-এর প্রশ্নপত্র নিয়ে কেন্দ্রের একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলার মানুষকে একজোট করে লড়াই চলবে।

জয়েন্ট-এ যদি গুজরাতি ভাষায় প্রশ্নপত্র হতে পারে, তবে কেন বাংলায় নয়? এই প্রশ্ন তোলা অভিষেক বলেন, “আমরা সকল ধর্মের, সকল প্রদেশের মানুষকে ভালোবাসি। বাংলায় দেশের অন্যান্য অঞ্চল থেকে এসে মানুষ সম্মানের সঙ্গে বসবাস করে। এখানে অনেক গুজরাতি মানুষ থাকেন। আমরা গুজরাতি ভালোবাসি। কিন্তু কেন্দ্রের একচোখো সিদ্ধান্ত মেনে নেব না। বাংলার প্রতি বঞ্চনা কোনওভাবেই হতে দেবো না।”

জয়েন্ট এ বাংলা ভাষায় প্রশ্নপত্রের পক্ষে এই বিক্ষোভে হাজির রয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ আরও শীর্ষ স্থানীয় নেতৃত্ব।

আরও পড়ুন-কোথায় হবে ‘পরিবর্ত’ বাবরি মসজিদ, খোঁজ চলছে বিকল্প 5 একর জায়গার

 

Related articles

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...