Thursday, May 7, 2026

বাড়িতে চোরের ভয়, ব্যাঙ্কে চৌকিদারের! মোদিকে বেনজির আক্রমণ অভিষেকের

Date:

Share post:

ফের কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কেন বাংলা প্রশ্নপত্র নয়, সোমবার ধর্মতলায় তারই দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন অভিষেক। এবং সেখানে ভাষণ দিতে গিয়েতিনি বলেন, “আমরা ২২, ওরা গোটা দেশে ৩০২। তারপরও বলছি, দেখে নেব কার কত কব্জির জোর। বাংলাকে বঞ্চিত হতে দেবো না। নিজেদের দাবি আদায় করেই ছাড়বো। জিএসটি, নোটবন্দি, এনআরসি, গ্যাসের দাম বৃদ্ধির সময় যেভাবে আমরা আন্দোলন করেছি বাংলা ভাষার স্বীকৃতি আদায়ে সেভাবেই আন্দোলন চালাবো।”

এরপরই মোদিকে আক্রমণ করে অভিষেক বলেন, ” টাকা বাড়িতে রাখলে কালো, ব্যাঙ্কে রাখলে গেলো। বাড়িতে চোরের ভয় ব্যাঙ্কে চৌকিদারের।”

এখানেই থেমে থাকেননি অভিষেক। প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, “মোদি ক্ষমতায় আছে বলে বাংলাদেশ-নেপাল ভারতের থেকে এগিয়ে যাচ্ছে।” পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একটি তথ্য তুলে ধরে অভিষেক বলেন, “NCRP-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের অন্য রাজ্য গুলোর তুলনায় পশ্চিমবঙ্গে অপরাধের সংখ্যা অনেক কম।”

আরও পড়ুন-জয়েন্ট-এ বাংলা ভাষাকে স্বীকৃতি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকের

Related articles

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...