Friday, May 8, 2026

কেন্দ্রীয় বাহিনী দিয়ে উপনির্বাচন করাতে চলেছে কমিশন

Date:

Share post:

রাজ্যের তিন আসনে আসন্ন উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন।
আগামী ২৫ নভেম্বর রাজ্যের ৩ জেলায় তিনটি আসনে উপনির্বাচন। সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবার নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, রাজ্যে ১০ কোম্পানি আধাসেনা পাঠাচ্ছে কমিশন। তবে এই প্রথম নয়, এর আগে রাজ্যের উপনির্বাচনে আধাসামরিক বাহিনী এসেছিল।

রাজনৈতিক মহলের ধারণা, রাজ্য পুলিশে আস্থা নেই বলেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুধু ভোটের দিন নয়, ভোটারদের মনোবল বাড়াতে ২৫ নভেম্বরের আগে থেকেই ওই এলাকাগুলিতে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। আরও জানা যাচ্ছে, বিরোধীদের দাবি মেনে অধিকাংশ বুথকে স্পর্শকাতর’ ঘোষণা করে একশো শতাংশ বাহিনী দিয়েও উপনির্বাচন করানো হতে পারে।

আরও পড়ুন-রাজ্যপাল আসছেন শুনে সিঙ্গুরের বিডিও অফিস ফাঁকা

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...