Sunday, May 17, 2026

নামখানা-কাকদ্বীপে অভাব-অভিযোগের মাঝে বাবুল সুপ্রিয়

Date:

Share post:

বুলবুল বিধ্বস্ত এলাকায় গিয়ে প্রাথমিকভাবে গো-ব্যাক ধ্বনি পেলেও কাকদ্বীপ এবং নামখানায় গেলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন। বহু মানুষের অভিযোগ তাদের কাছে সামগ্রী আসেনি, খাবার জিনিস আসেনি, আসেনি ত্রিপলও। আসেননি বিডিও বা সরকারি কোনও আধিকারিকও।এ ব্যাপারে অসহায় মানুষগুলি কেন্দ্রীয় মন্ত্রীকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে বলেন অনুরোধ করেন। নামখানার পাঁচ মাইল পোস্ট অফিসের সামনে নিজেই গাড়ি চালিয়েছে থামেন বাবুল। কথা বলেন তাদের সঙ্গে। কাকদ্বীপেও যান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান প্রধানমন্ত্রীর দফতরকে তিনি পুরো পরিস্থিতির কথা জানাবেন। যত দ্রুত সম্ভব তাদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করবেন। রাজনীতি করব না বলেও বাবুল এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন কিনা। না পাওয়ার কথা জানাতেই তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা মাঝপথে লুঠ না হতো এবং যদি সেই টাকা দিয়ে পাকা বাড়ি তৈরি করত, তাহলে ঝড়ে বাড়ির ছাউনি বা দেওয়াল ধসে পড়তো না। বাবুল আগামী দিনে ফের বুলবুল বিধ্বস্ত এলাকায় আসবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন-বিদ্রোহীদের দলে চায় বিজেপি, ইঙ্গিত ইয়েদুরাপ্পার

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...