Saturday, May 9, 2026

কোচবিহারে পালিত হচ্ছে রসগোল্লা দিবস

Date:

Share post:

কোচবিহারে পালিত হল রসগোল্লা দিবস। 2017 সাল থেকে প্রতিবছর আজকের দিনেই এই দিবস পালন করে থাকেন কোচবিহারের আপামর মিষ্টি ব্যবসায়ীরা। কোচবিহারের প্রসিদ্ধ শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার এর পাশেই আজ তাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের কথায় আজ প্রসিদ্ধ মিষ্টি রসগোল্লার জন্মদিন। মিষ্টান্ন ব্যবসায়ীদের তরফ থেকে প্রদীপ বণিক জানান, বাংলা এবং বাঙালি মানেই রসগোল্লা। শুধুমাত্র দেশে নয় আন্তর্জাতিক স্তরে। এবং এই রসগোল্লা কে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তারা। আজ রসগোল্লার জন্মদিন সেই কারণেই দুটো করে রসগোল্লা সকলকে বিনা খরচেই খাওয়াবেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। দু’ঘণ্টা ধরে তাদের এই কর্মসূচি চলবে কোচবিহারে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার প্রধান ভূষণ সিং, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি চাঁদ মোহন সাহা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দত্ত সহ প্রমুখ।

আরও পড়ুন-রাজ্যজুড়ে আজ পালন হবে রসগোল্লার জন্মদিন

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...