Saturday, June 20, 2026

৩টে সেদ্ধ ডিম ১৬৭২ টাকা! পাঁচতারা হোটেলের বিলে ঝড় স্যোশাল মিডিয়ায়

Date:

Share post:

জটায়ু হলে হয়তো জিজ্ঞাসা করতেন, “এগুলো কি ডাইনোসরের ডিম নাকি মশাই”? কারণ, তিনটে সেদ্ধ ডিমের দাম ১৬৭২ টাকা। নিতান্ত ডিম সেদ্ধ, তা দিয়ে তৈরি দারুন কোনও ডেলিকেসি নয়। আর তার দামই এমন আকাশছোঁয়া। এমনই অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন সুরকার-গায়ক শেখর রবজিয়ানি। শুটিংয়ের কারণে আহমেদাবাদের হায়াত রিজেন্সিতে উঠেছিলেন তিনি। খেয়েছিলেন নিতান্তই সাদামাটা তিনটি ডিম সেদ্ধ। আর তার দাম দিতে গিয়ে চক্ষু চড়কগাছ শেখরের। কারণ তিনটি ডিমের দাম ১৩৫০ টাকা। ট্যাক্স সমেত সেটা দাঁড়ায় ১৬৭২ টাকায়। নিজের টুইটার হ্যান্ডেল বিলের ছবি পোস্ট করে শেখর লেখেন, আহা কী দামি খাবার! এরপরেই সোশ্যাল মিডিয়ায় কৌতুকের ঝড় ওঠে। ২২২ বার রিটুইট হয় তাঁর টুইট। কেউ আবার মজা করে জিজ্ঞাসা করেন, ডিমে সোনা আছে কি না?


অবশ্য এরকম অভিজ্ঞতা আগেও হয়েছিল আর এক বলিউড সেলেবের। চণ্ডীগড়ের ডব্লিউ বি ম্যারিয়ট হোটেলে শুটিংয়ের জন্য ছিলেন অভিনেতা রাহুল বোস। দুটো কলা খাওয়ার জন্য তাঁকে হোটেল কর্তৃপক্ষ বিল পাঠিয়েছিল ৪৪২ টাকার। দুটো কলার ছবির সঙ্গে বিলের ছবি টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল। শেষমেষ হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করে চণ্ডীগড়ের আবগারি ও আয়কর বিভাগ। তবে তাতেও বিলাসবহুল হোটেলগুলি এই দামের তালিকায় রাশ টানা যায়নি। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে এক চিত্রগ্রাহকের কাছে দু’টি সেদ্ধ ডিমের জন্যে ১৭০০ টাকা বিল ধরানো হয়। এরপরে সামনে এলো শেখরের এই ঘটনা। সাধারণত প্রাতঃরাশে পাউরুটি, ডিম, কলা গড়পড়তা ভারতীয়র পছন্দ। কিন্তু তাতেই যদি হাতে ছ্যাকা লাগে, তাহলে মধ্যাহ্নভোজের দিকে আর এগোনো যাবে কি?

Related articles

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...