Monday, May 18, 2026

চলচ্চিত্র উৎসবে দুর্গাপুজোর দলিল

Date:

Share post:

দুর্গাপুজোর 400 বছরের ইতিহাস ধরা পড়ল পর্দায়। সম্রাট চট্টোপাধ্যায় পরিচালিত ‘দুর্গা দলিল’ তথ্যচিত্রটি দেখানো হল পঁচিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবির প্রযোজক গণেশ প্রতাপ সিং। নন্দন-3-তে ছবিটি দেখানো হয়।
এটি প্রথম তথ্যচিত্র, যেখানে সূচনা থেকে বারোয়ারি পুজো হয়ে কীভাবে আজকের সর্বজনীন উৎসবের চেহারা নিয়েছে দুর্গাপুজো তার ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। বাদ যায়নি হালফিলের রেড রোডের দুর্গা কার্নিভালও। 14 মিনিটের এই ডকু ফিল্ম ঘিরে দুর্গাপুজো প্রিয় বাঙালির উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্যচিত্রের সঙ্গে জড়িত কলাকুশলীরা। ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ছবি শেষে তিনি জানান, তথ্যচিত্রের গবেষণা সত্যি প্রশংসনীয়।

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...