Saturday, April 18, 2026

বিশ্বের দূষণে একে দিল্লি পাঁচে কলকাতা, তালিকায় বাণিজ্যনগরীও

Date:

Share post:

গোটা বিশ্বে দূষণে এক নম্বরে রয়েছে দিল্লির নাম। পাঁচ নম্বরে কলকাতা। এবং বাদ নেই বাণিজ্যনগরীও। ন’নম্বরে মুম্বই। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির ক্রমতালিকা। আর প্রথম দশেই কিনা ভারতের তিন বড় শহর! একটি‌ বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এই রিপোর্ট বলা হয়েছে, এক নম্বরে দিল্লি। পাঁচ নম্বরে কলকাতা এবং নয় নম্বরে মুম্বই। এই সংস্থার রিপোর্টে আরও বলা হয়েছে, গত কয়েকদিন দিল্লিতে বাতাসের গুণমান সূচক ৫২৭। কলকাতায় বাতাসের গুণমান সূচক ১৬১। আর তালিকায় ন’‌নম্বরে থাকা মুম্বইয়ে বাতাসের গুণমান সূচক ১৫৩। অর্থাত্‍ দিল্লি বাদে বাকি দুই শহরেও দূষণের মাত্রা উদ্বেগজনক।

আরও পড়ুন-শহরে থাকবে হালকা ঠান্ডা, উত্তরবঙ্গে বৃষ্টি

 

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...