Saturday, May 9, 2026

রাজ্য-রাজ্যপাল বিতর্ক : বিস্ফোরক দিলীপ, সোমেন-সুজন বিস্মিত

Date:

Share post:

রাজ্যপাল রাজ্য সংঘাত নিয়ে এবার মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বলেন, কে লক্ষণরেখা পেরোচ্ছে, না পেরচ্ছে, যার দেখার দায়িত্ব তাঁরা দেখবেন। তাঁরা বুঝবেন। উনি যা করার করছেন। কিন্তু যেভাবে রাজ্যপাল হেলিকপ্টার চাওয়া সত্ত্বেও তাকে দেওয়া হয়নি তা গণতন্ত্রের পক্ষে মোটেই শোভনীয় নয়। বলা হচ্ছে, এভাবে অর্থ অপচয়ের কোনও মানে হয় না। রাজ্য যেভাবে মেলা, খেলা, উৎসবে অর্থ অপচয় করছে তার হিসাব কিন্তু রাজ্যবাসী নেবেন। এই যেমন বলা হচ্ছে বুলবুলের আক্রমণে পাঁচ লক্ষ কাঁচা বাড়ি ধ্বংস হয়েছে তা রীতিমত হাস্যকর। দুই ২৪পরগনায় সব মিলিয়ে অত কাঁচা বাড়ি আছে কিনা, সন্দেহ রয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র পাল্টা বলেন, যেসব কথাবার্তা রাজ্য আর রাজ্যপালের মধ্যে চলছে, কথার লড়াই চলছে, তা আমি অন্তত আগে দেখিনি। এটা যে কার পক্ষে শুভ তা আমি বলতে পারব না। অন্যদিকে সিপিএমের পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন, রাজ্যজুড়ে বহু ইস্যু রয়েছে কথা বলার, প্রতিবাদ করার। সেসব না করে রাজ্য-রাজ্যপালের বিতর্কে ঢোকার কোনও অর্থই হয় না। এটা আসলে ইস্যু থেকে মানুষকে সরিয়ে রাখার চেষ্টা। দু’পক্ষের আচরণেই বিস্ময় জাগছে।

আরও পড়ুন-এবার রাজ্যপাল : কেউই যেন লক্ষণরেখা না পেরোয়

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...