Saturday, May 9, 2026

হারানিধি ফিরে পেয়ে আপ্লুত দম্পতি

Date:

Share post:

চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে আপ্লুত চন্দননগর বাগবাজারের দম্পতি। দুর্গাপুজোর আগে সস্ত্রীক মথুরা-বৃন্দাবন বেড়াতে গিয়েছিলেন বাগবাজারের বাসিন্দা সোমনাথ ঘোষ। লক্ষ্মীপুজোর আগেরদিন বাড়ি ফিরে দেখেন তালা ভেঙে সোনা, রুপোর গয়না সহ নগদ চুরি হয়ে গিয়েছে। অভিযোগ দায়ের করেন সোমনাথ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে চন্দননগর থানার পুলিশ। চন্দননগরের উরদি বাজার থেকে চুরি যাওয়া গয়না ও নগদ সহ গ্রেফতার হন মহম্মদ সেলিম ও মহম্মদ শাহিদ নামে দুই দুষ্কৃতী। আদালতের নির্দেশে চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়েছেন ঘোষ দম্পতি। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পুলিশের তৎপরতার প্রশংসা করেন সোমনাথ ও মাধবী ঘোষ।

Related articles

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...