Friday, May 8, 2026

সিরিজের প্রথম টেস্ট জিতে ইন্দোরকে ধন্যবাদ জানালেন বিরাট

Date:

Share post:

দু’দিন বাকি থাকতে ইন্দোর টেস্টে বিরাট জয় পেয়েছে ভারত। পিঙ্ক টেস্টের আগে এই জয় ভারতীয় ক্রিকেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ক্রিকেটমহল। ভারতের ব্যাটিং ও বোলিং লাইনআপ ভাঙাচোরা বাংলাদেশকে আরও নাস্তানাবুদ করেছে। স্বভাবতই ইডেনে গোলাপি টেস্টের আগে বাড়তি আত্মবিশ্বাসে ফুটছে কোহলি ব্রিগেড।

খুশি ভারত অধিনায়কও। যদিও ব্যক্তিগতভাবে সিরিজের প্রথম টেস্টে খালি হাতেই ফিরতে হয়েছে বিরাটকে, তবুও দলগত সাফল্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন কোহলি। তাই ম্যাচ শেষে মাঠে ঘুরে করতালি দিয়ে গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিরাট।

সেই ছবি বিসিসিআই নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে। যার ক্যাপশনে লেখা, ‘ধন্যবাদ ইন্দোর।’ মুহূর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...