Sunday, June 14, 2026

রিভিউ পিটিশন করবে মুসলিম পার্সোনাল ল বোর্ড

Date:

Share post:

অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে মুসলিম পার্সোনাল ল বোর্ড (এমপিএলবি) বোর্ডের সদস্য সৈয়দ কাসিম রসুল ইলিয়াস রবিবার এ কথা জানান। এর আগে জমিয়তে উলেমায়ে হিন্দ রিভিউ পিটিশন দাখিল করবে বলে জানায়। তবে এমপিএলবিতে রিভিউ পিটিশন নিয়ে মতবিরোধ রয়েছে। রবিবার সে নিয়ে বৈঠক ছিল। লক্ষ্যণীয়, বোর্ডের সভাপতি নাদভি বৈঠক এড়িয়ে যান। হিন্দের নেতা মৌলানা আরশাদ মাদানি এমপিএলবি-র বৈঠক থেকে বেরিয়ে বলেন, আমরা নিশ্চিত আমাদের আবেদন খারিজ করে দেওয়া হবে। তবু দাখিল করা হবে। এমপিএলবি-র আর এক সদস্য জাফরইয়াব জিলানির দাবি, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের বোধগম্য নয়। তাই রিভিউ পিটিশন। যদিও অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার আগেই মুসলিম সংগঠনগুলি সিদ্ধান্ত নেয় কোর্টের রায় তারা মাথা পেতে নেবেন।

আরও পড়ুন-আইটি সেক্টরে ছাঁটাই, সল্টলেক থেকে বিক্ষোভ মিছিল DYFI-এর

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...