Thursday, March 19, 2026

সার্কাসের তাঁবুতে আগুন, মৃত বেশ কয়েকটি পাখি

Date:

Share post:

আগুন লেগে পুড়ে ছাই সার্কাসের তাঁবু। আর তারে জেরে মৃত্যু হল খাঁচা বন্দি বেশ কয়েকটি পাখির। রবিবার, গভীর রাতে হাওড়ার সলপে সার্কাসের তাঁবুতে আচমকা আগুন লাগে। শেষরাতে সবাই ঘুমিয়ে পড়ায়, বিষয়টি নজরে আসতে সময় লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। জ্বলতে থাকে গোটা তাঁবু। দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে সবাই ব্যস্ত হয়ে পড়ায় তাঁবুর পিছনদিকে খাঁচায় বন্দি ম্যাকাওদের উদ্ধার করা হয়নি। অগ্নিদগ্ধ হয়েই মারা যায় পাখিগুলি।
কার্তিক পুজোর রাতে এলাকায় প্রচুর আতশবাজি ফাটানো হয়। তার ফুলকি ছিটকে পড়েই তাঁবুতে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।

আরও পড়ুন-রাজ্যের হেঁসেলে এবার রসগোল্লা-পান্তুয়া

 

Related articles

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...

পাথিরানাকে নিয়ে বাড়ছে সংশয়, প্রস্তুতি ম্যাচে জোর নায়ারের

আইপিএলের(IPL) শুরুর আগেই চোট সমস্যায় জেরবার কেকেআর(KKR)। চোটের জন্য আইপিএল খেলা অনিশ্চিত হর্ষিত রানার পাশাপাশি সংশয়ের মধ্যে রয়েছেন...