Friday, June 26, 2026

ইয়ে বুলবুল কেয়া হ্যায়? প্রশ্ন বেঙ্কাইয়ার!

Date:

Share post:

বুধবার রাজ্যসভার অধিবেশনের চলাকালীন জিরো আওয়ারে অদ্ভুত এক পরিস্থিতির সম্মুখীন হন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তৃণমূল সংসদ মানস ভুঁইয়া প্রশ্ন তোলেন রাজ্যের সম্প্রতিক বুলবুল বিষয়টি নিয়ে। তিনি দাবি জানান এই বুলবুল ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সর্বতোভাবে সাহায্যের প্রয়োজন। হঠাৎই ডেপুটি চেয়ারম্যান জিজ্ঞাসা করেন ‘ইয়ে বুলবুল কেয়া হ্যায়?’ মানসের সুবিধা হয় বিষয়টি নিয়ে রাজ্যসভায় আরও কিছুক্ষণ বলার। তিনি জানান বুলবুল ঝড়ে কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের চারটি জেলা। প্রায় ২৪হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। কেন্দ্রের এখনই উচিত রাজ্যের পাশে দাঁড়ানো। অতঃপর বিষয়টি বুঝতে পারেন বেঙ্কাইয়া এবং সাংসদকে সুযোগ দেন পুরো বিষয়টি বলার। রাজ্যসভার অন্য সদস্যরাও অনেকে মানসের দাবিকে সমর্থন করেন।

আরও পড়ুন-নয়া স্বাস্থ্য বীমা প্রকল্প এনে মোদি সরকারের চমক

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...