Thursday, June 25, 2026

করিমপুর উপনির্বাচনের প্রচারে তৃণমূলকে জোর টক্কর দিচ্ছে বিজেপি

Date:

Share post:

উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে করিমপুর। এবার করিমপুরে শাসক দল তৃণমূল কংগ্রেসকে জোর টক্কর দিতে চলেছে বিজেপি। এই কেন্দ্রটি দখলের জন্য কার্যত আদাজল খেয়ে নেমেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। স্থানীয় নেতৃত্বের সঙ্গে কলকাতা থেকে প্রতিদিনই বিজেপির হেভিওয়েট নেতা-নেত্রীদের পাশাপাশি সেলিব্রিটিরাও প্রচার করতে আসছেন প্রার্থী জয়প্রকাশ মজুমদারের হয়ে। করিমপুর উপনির্বাচন ঘিরে সাজো সাজো রব গেরুয়া শিবিরের।

জামতলার পার্টি অফিসে গেলেই বোঝা যাবে, কতটা উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিজেপির কর্মী-সমর্থকেরা ঝাঁপিয়ে পড়েছে ভোট প্রচারে। গমগম করছে করিমপুরে বিজেপির প্রধান কার্যালয়। তুলনায় অনেকটাই ঝিমিয়ে এখান থেকে ১ কিলোমিটার দূরে সিনেমা হল মোড়ে তৃণমূলের পার্টি অফিস।
বিজেপির পোস্টার-হোডিং-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা করিমপুর বিধানসভা অঞ্চল।

প্রায় প্রতিদিনই সাতটা থেকে দশটা করে স্ট্রিট কর্নার করছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। প্রত্যেক এলাকায় পার্টি কর্মীদের অনুরোধে যেতে হচ্ছে প্রার্থীকে। সঙ্গে বেশ কিছু বড় জনসভা, যেখানে কলকাতা থেকে এসে বিজেপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য রাখছেন।

এরই মধ্যে বিরাট একটি Rally বের করেছিল বিজেপি। যেখানে হুড খোলা গাড়িতে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা। প্রায় ১০০০ বাইক নিয়ে এই Rally বালিয়াডাঙ্গা থেকে মহিষবাথান পর্যন্ত ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে। যা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। বিজেপির প্রার্থীর দাবি, শুধু বড় Rally নয়, ছোট ছোট স্ট্রিট কর্নারগুলিও জনসভার আকার ধারণ করছে। তাই ২৫ নভেম্বর করিমপুরের মানুষ তাঁকে দু’হাত তুলে আশীর্বাদ করবেন বলে আশাবাদী রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। সংখ্যালঘু এলাকাগুলিতেও বিজেপির সভায় ভিড় উপচে পড়ছে। বিজেপি প্রার্থীর দাবি, করিমপুরের সংখ্যালঘুরা উন্নয়নের স্বার্থে এবারে পদ্মফুল চিহ্নে ভোট দেবে।

যদিও প্রচারে পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেস। দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার-ফেস্টুন-হোডিং-এ কম যায় না ঘাসফুল শিবির। কিন্তু তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়ের Rallyগুলিতে বিজেপির তুলনায় অপেক্ষাকৃত কম ভিড় চোখে পড়ছে। যা কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তৃণমূল শিবিরকে। তৃণমূল কলকাতা থেকে সেলিব্রিটি বক্তাদের নিয়ে আসছে প্রচারে। সেখানে অবশ্য কিছুটা ভিড় চোখে পড়েছে।

আরও পড়ুন-করিমপুর উপনির্বাচনে তৃণমূলের হাতিয়ার NRC, বঞ্চনার তালিকা তুলে ধরছে আত্মবিশ্বাসী বিজেপি

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...