Friday, June 26, 2026

সাবিত্রী-কৃষ্ণেন্দু কোথায়? মুখ্যমন্ত্রীর জেলা সফরে দুই নেতাকে নিয়ে জল্পনা

Date:

Share post:

মালদহের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফরেই অদ্ভুতভাবে অনুপস্থিত জেলার দুই স্তম্ভ সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু চৌধুরী। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মৌসম বেনজির নূর। নেত্রী তাঁকে সঙ্গে রেখে কার্যত বুঝিয়ে দিলেন, জেলায় তাঁর ওপরই আস্থা রাখছেন।

মুখ্যমন্ত্রীর সভায় লক্ষ্যণীয় ছিল মৌসমের প্রশংসা। তিনি বলেন, মৌসম হয়তো ছোট, কিন্তু একবারের বিধায়ক, দু’বারের সাংসদ। এছাড়াও জেলা সভাপতি হিসেবে সংগঠন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু মালদহের প্রশাসনিক সভায় দেখা যায়নি দুই হেভিওয়েট নেতা সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু চৌধুরীকে। সাবিত্রী কেন আসেননি? জানা গিয়েছে তাঁকে নাকি ভুতনি সেতু উদ্বোধনে পাঠিয়েছিলেন নেত্রী। কিন্তু কৃষ্ণেন্দু চৌধুরি না আসা নিয়ে জবাব দিয়েছেন স্পষ্ট। বলেছেন, ওই বৈঠকে থাকার জন্য নেত্রী আমায় তো আমন্ত্রণ জানাননি! দুজনকেই কী ছাঁটা’ইয়ের কাজ শুরু করলেন নেত্রী! ভবিষ্যৎই বলবে।

আরও পড়ুন-কাশ্মীরে নিহত পাঁচ শ্রমিকের বাড়িতে মুখ্যমন্ত্রী, দিলেন সাহায্য

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...