Saturday, February 28, 2026

তিনদিনে লেখা হবে গোলাপি টেস্টের ইতিহাস? শুনে হেসে ফেললেন বাংলাদেশ অধিনায়ক

Date:

Share post:

ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট কি তিনদিনেই শেষ হয়ে যাবে, নাকি গড়াবে শেষদিন পর্যন্ত? প্রথম সম্ভাবনার বিষয়টি নিয়ে ক্রিকেট বোদ্ধাদের মধ্যে খুব বেশি দ্বিমত নেই। ইডেনের সবুজ উইকেট, গোলাপি বলের জটিল আচরণ, আগে কখনও রাতে টেস্ট না খেলা আর ইন্দোর টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখে তাঁদের ধারণা— ইডেন টেস্ট তিন দিনের বেশি গড়াবে না! যদি তাই হয়, তাহলে এত আয়োজন, এত রোমাঞ্চ তিন দিনেই শেষ হয়ে যাবে?টেস্ট যদি চতুর্থ কিংবা পঞ্চম দিনে নেওয়া যায়, তবেই লাভ শুধু ক্রিকেটীয় দিক দিয়ে নয়, লাভটা বাণিজ্যিক ও সাংগঠনিকভাবেও।

ইডেনের উইকেট তাই ব্যাটসম্যানদের মৃত্যুকূপ নয়, সিএবি চাইছে যতটা সম্ভব স্পোর্টিং করতে। বুধবার যতটা সবুজ দেখা গেছে, আজ ম্যাচের আগেরদিন গ্রিন টপের আভা অনেকটা কমেছে। শুক্রবার ম্যাচ শুরুর আগে সেটি নাকি আরও কমবে। দিন যত গড়াবে এই উইকেটে ব্যাটিং করা ততই সহজ হবে। যদি ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে না আসেন, গোলাপি বলের আচরণ দ্রুত ধরে ফেলতে পারেন—ইডেন টেস্ট অনায়াসে চার দিনে গড়াবে বলেই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কিউরেটর। শুধু শুধু উইকেট-আতঙ্কে ভোগার কারণ তিনি দেখছেন না।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সাংবাদিক বৈঠকে এসে তিনদিনের তত্ত্ব শুনে মুচকি হাসলেন। তাঁর কথায়, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি বলতে পারি না খেলা তিন দিনে শেষ হবে! ঘাস থাকলেই যে খেলা তিন দিনে শেষ হবে এমন কোনও কথা নেই। হয়তো ঘাস থাকার পরও শক্ত উইকেটের জন্য বল ভালোভাবে ব্যাটে আসতে পারে। কিউরেটর স্পোর্টিং উইকেটের কথা বলেছেন। আমার মনে হয়, স্পোর্টিং উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।’

গোলাপি বলে দিনরাতের এই ঐতিহাসিক টেস্টকে কেন্দ্র করে ক্রিকেট জ্বরে কাবু তিলোত্তমা কলকাতা। প্রবল উৎসাহ, উদ্দীপনা। সাজ সাজ রব। দুই দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে থাকবেন বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরাও। সব কিছুকে এড়িয়ে খেলায় মনোযোগ রাখা নিশ্চয়ই কঠিন। মুমিনুলের কাছে অবশ্য এটি কোনও চাপই মনে হচ্ছে না। তিনি বললেন, ‘বাইরে কি হচ্ছে না হচ্ছে পেশাদার খেলোয়াড় হিসেবে এটা আমাদের প্রভাবিত করবে বলে মনে হয় না। এই চাপ আসাও উচিত না। যে যার কাজ ঠিকমতো করছি। চাপ আসার কোনও সুযোগ নেই।’

আরও পড়ুন-আলোচনায় তিস্তা? কাল সন্ধ্যায় হাসিনা মমতার দ্বিপাক্ষিক বৈঠক

 

spot_img

Related articles

হাইকোর্টের সুপারিশে মান্যতা, কলকাতার নতুন শেরিফ চিত্রপরিচালক গৌতম ঘোষ

কলকাতার নতুন শেরিফ হিসেবে মনোনীত হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। নবান্ন সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের সুপারিশ এবং...

বিরল রোগ রুখতে অস্ত্র ‘জেনেটিক কাউন্সেলিং’: নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

বিরল জিনের অসুখ রুখতে নজিরবিহীন সাফল্যের পথে কলকাতা পুরসভা। শহরের সরকারি স্বাস্থ্য কাঠামোর হাত ধরে বংশগত মারণ রোগ...

সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি, মন্ত্রিসভার কমিটির প্রথম বৈঠকেই ছাড়পত্র

আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে কাঁটাতারের...

‘তফসিলি সংলাপ’: সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

মণীশ কীর্তনিয়া বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার, ২ মার্চ নজরুল...