Monday, June 22, 2026

ইশান্ত উমেশদের দাপটে 106 রানেই থেমে গেল বাংলাদেশ

Date:

Share post:

ঐতিহাসিক পিঙ্ক টেস্ট ঘিরে গত একমাস ধরে উন্মাদনা দেখা গিয়েছে ক্রিকেটমহলে। ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে আজ, শুক্রবার। তাঁর অনেক দিনের ইচ্ছা ছিল গোলাপি বলে দিন-রাতে টেস্ট খেলবে ভারত। তাই বিসিসিআই আসনে বসেই নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি। আর তাঁর স্বপ্নকে বাস্তবে ঐতিহাসিক রূপ দিয়েছেন ভারতের বোলাররা।

যদিও ঐতিহাসিক টেস্টে টস জিতে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু টস জেতাই সার দলের কাছে। ইশান্ত শর্মা, মহম্মদ শামিদের সামনে কার্যত মাথা তুলে দাঁড়াতে পারলেন না মমিনুল হক, লিটন দাসরা।

শেখ হাসিনার দেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে সইফুল ইসলামের ব্যাট থেকে। তবে সেটা মাত্র 29। এর থেকে বেশি কেউ রান করতেই পারলেন না। ইশান্ত শর্মার 5 উইকেট, উমেশ যাদবের 3 উইকেট, এবং শামির 2 উইকেটে বাংলাদেশের ভিত নাড়িয়ে দিল। মাত্র 106 রানে গুটিয়ে গিয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস।

ইতিমধ্যেই নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে পড়েছেন রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল। প্রথম বলে চার মেরে বিপক্ষ দলের বোলারকে স্বাগত জানান রোহিত। তবে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করা মায়াঙ্ক আগারওয়াল পিঙ্ক টেস্টে 14 রানে ফিরে গেলেন। এই মুহূর্তে এক উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার স্কোর 25। যেভাবে খেলা চলছে, তাতে আজ রাতেই প্রথম ইনিংসের লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবে ভারত, এমনটাই মনে করছে ক্রিকেটমহল।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...