Wednesday, May 13, 2026

শিবসেনা বলল রাজনৈতিক ব্যভিচার

Date:

Share post:

মহারাষ্ট্রে নাটকীয় পটপরিবর্তনের পর মুখ খুললেন শিবসেনার বিধায়ক সঞ্জয় রাউত। তিনি পরিষ্কার বললেন, এটা হল রাতের অন্ধকারে অনৈতিক এবং রাজনৈতিক ব্যভিচার। রাজভবনকে বিকৃত উপায় কাজে লাগানো হয়েছে।

সঞ্জয় বলেন, গতকাল রাত ন’টার সময় যখন আমাদের বৈঠক হয় তখন পাওয়ারের চোখমুখের অভিব্যক্তি অন্যরকম ছিল। তিনি চোখে চোখ রেখে কথা বলছিলেন না। যে দোষী, যার মধ্যে অন্যায় রয়েছে, যে বিশ্বাসঘাতকতার কাজ করছে, সে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। বৈঠক থেকে একটু আগে বেরিয়েও গিয়েছিলেন। হ্যাঁ হতে পারে সরকার তৈরি করতে একটু সময় লাগছিল। কিন্তু রাতের অন্ধকারে যেভাবে পিছনের দরজা দিয়ে রাজভবনকে কাজে লাগিয়ে সরকার গড়া হয়েছে, তা বেনজির। আমি বিজেপিকে দোষ দেব না। ওরা তো যেভাবেই হোক সরকার করতে চেয়েছিল। কিন্তু অর্থ, ক্ষমতা আর পেশিশক্তি কোথায় পৌঁছাতে পারে মহারাষ্ট্র তার উদাহরণ তৈরি করল ২৩ নভেম্বর।

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...