Thursday, March 5, 2026

এখনও হাসপাতালে, কেমন আছেন ভারতের সুরসম্রাজ্ঞী?

Date:

Share post:

হঠাৎই অসুস্থ হয়ে ১১ নভেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। রাখা হয় আইসিইউতে। এমনকী, ভেন্টিলেশনে রয়েছেন বলেও খবর রটে। কিন্তু কেমন আছেন তিনি? অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে লতার শারীরিক পরিস্থিতি নিয়ে। তবে, পরিবারসূত্রে খবর, ভালো আছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত কষ্টের জন্যই হাসপাতালে ভর্তি করা হয় ভারতের সুরসম্রাজ্ঞীকে। তবে, লতা মঙ্গেশকর আদৌ হাসপাতালে আছেন কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গেশকর পরিবারের তরফে অবশ্য জানানো হয়, এখনও ব্রিচ ক্যান্ডিতেই রয়েছেন লতা। হাসপাতালে থাকলেও, এখন বেশ ভালোই আছেন তিনি। কিন্তু কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন লতা মঙ্গেশকর? সে বিষয়ে অবশ্য পরিবারের তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন-প্রবল রাজনীতির দাপটে হারিয়ে যাচ্ছেন সুনীতিকুমার

 

spot_img

Related articles

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...

‘এই ধরনের গান আর নয়’, সাফ জানালেন শ্রেয়া

ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের গান আর রেকর্ড করবেন না— স্পষ্ট জানিয়ে দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এক...