Wednesday, May 20, 2026

ভারত-বিরোধিতায় ফের রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাক সরকারের

Date:

Share post:

ফের একবার ভারতের বিরুদ্ধাচরণ করতে গিয়ে রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাকিস্তানের। তাদের ছত্রছায়ায় থাকা মাসুদ আজহার, দাউদ ইব্রাহিমের মতো জঙ্গি নেতাদের ‘আন্তর্জাতিক জঙ্গি’-র তকমা রাষ্ট্রসংঘ। নিজেদের দেশে জঙ্গি কার্যকলাপের মোকাবিলা করার জন্য বারবার পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর পাল্টা হিসেবে রাষ্ট্রসংঘে ভারতকে কাঠগড়ায় দাঁড় করাতে চেষ্টা করে ইসলামাবাদ। আফগানিস্তানে থাকা বেশ কয়েকজন ভারতীয়কে জঙ্গি হিসেবে অভিযুক্ত করে পাক সরকার। রাষ্ট্রসংঘে এই বিষয়ে আবেদনও করে তারা। আর এই বিষয়ে পাকিস্তান পাশে পায় চিনকে। কিন্তু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ অন্যান্য দেশগুলির ভারতকে সমর্থন করায় পাকিস্তানের চাল কাজে আসেনি।

সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান অভিযোগ করে, আফগানিস্তানে বসবাসকারী অজয় মিস্ত্রি, রাঘবচারী পার্থসারথি, বি সুধাকর পেদিরেদলা, আপ্পাজি আঙ্গারা, বেণুমাধব ডোংরা ও গোবিন্দ পট্টনায়েক দুগিভালসা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাদের ‘আন্তর্জাতিক জঙ্গি’-র হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়। এই অভিযোগের পরে থেকেই নিখোঁজ সুধাকর। বাকিদের ফিরিয়ে এনেছে ভারত।

নিরাপত্তা পরিষদের সামনে অভিযুক্ত পাঁচজনকে হাজির করে ভারত। তাঁরা বক্তব্য রাখেন। চিন পাকিস্তানের দাবি সমর্থন জানালেনও বাকিরা ভারতকেই সমর্থন জানায়। ফের একবার বিশ্বের দরবারে মুখ পোড়ে ইমরান সরকারের। এই ঘটনায় পাশে থাকার জন্য ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা সহ অন্যান্য দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি।

আরও পড়ুন-এনআরসি ইস্যুতে শিবসেনা এখন কী করবে?

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...