Thursday, June 11, 2026

ই-গভর্নেন্স চালুর লক্ষ্যে আরও এক পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

রাজ্যের সব প্রশাসনিক কাজেই ই-গভর্নেন্স চালু করার ক্ষেত্রে আরও এক পদক্ষেপ করল রাজ্য। এখন থেকে সরকারি কর্মীদের ছুটির আবেদন জানানোর পদ্ধতিও অনলাইনে করা হচ্ছে। এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের ক্যাজুয়াল লিভ ছাড়া যে কোনও ছুটির আবেদন অনলাইনেই জানাতে হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগেই সরকারি কাজের ক্ষেত্রে ই-গভর্নেন্স চালুতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এ বিষয়ে কেন্দ্রের থেকে পুরস্কারও ছিনিয়ে নিয়েছে বাংলা। সরকারি দফতরের কাজকর্ম ‘পেপার লেস’ করার ক্ষেত্রে ই–সার্ভিস বুক তৈরি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার ছুটির বিষয়টিকেও অনলাইনে নিয়ে আসছে রাজ্য সরকার। কিছু দিনের মধ্যেই লিখিত কপির ব্যবহার বন্ধ হচ্ছে। ক্যাজুয়াল লিভ ছাড়া সব ছুটির আবেদনই করতে হবে অনলাইনে। তবে, এখনই এটি পুরোপুরি চালু করা যাচ্ছে না। তবে, “৫ নভেম্বরের পরে ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য কোনও ছুটির আবেদন করিনি বা ৫ নভেম্বরের পরের ক্যাজুয়াল লিভ বাদে অন্য ছুটির আবেদন শুধুমাত্র এইচআরএমএস–এর মাধ্যমেই করেছি” বলে অনলাইনে স্টেটমেন্ট জমা দিতে বলা হয়েছে সরকারি কর্মীদের।

এর পাশাপাশি, যে সব কর্মীর কোনও আবেদন আটকে পড়ে রয়েছে বা জমা করা যায়নি বা হারিয়ে গিয়েছে, সে ক্ষেত্রে ই–সার্ভিস বুক চালু হলে আবেদন জমা করা যাবে। ১৫ জানুয়ারি পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যাবে।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...