Monday, March 16, 2026

মাজেরহাট ব্রিজ নিয়ে কেন্দ্র-রাজ্যের চিঠির চাপান-উতোর

Date:

Share post:

মাঝেরহাট ব্রিজ নিয়ে এবার রাজ্য আর রেলের মধ্যে চাপান-উতোর শুরু হলো। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে মাঝেরহাট ব্রিজ নিয়ে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন রেল কর্তৃপক্ষ ছাড়পত্র দিচ্ছে না বলেই মাঝেরহাট সেতু কাজ এগোচ্ছে না। দয়া করে আপনি হস্তক্ষেপ করুণ।

পাল্টা নবান্নকে চিঠি পাঠিয়ে রেল অভিযোগ করেছে, রাজ্য এমন অনেক কিছু প্রক্রিয়া ফেলে রেখেছে যার জন্য ছাড়পত্র দিতে দেরি হচ্ছে। বলা হয়েছে লঞ্চিং স্কিমের নকশা ঠিক করে তা দ্রুত দিতে হবে, ব্রিজের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তির বিষয়টি পরিষ্কারভাবে চিঠিতে জানাতে হবে, যে যন্ত্র ব্যবহার করা হবে ব্রিজ তৈরিতে সে ব্যাপারে চুক্তি করতে হবে, এছাড়াও যৌথ পরিদর্শনের ব্যাপারেও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। সেই সময়ে রাজ্য বলেছিল ২০১৯ সালের সেপ্টেম্বরের মধ্যে নতুন মাঝেরহাট সেতু চালু করা হবে। কিন্তু নভেম্বর মাস পেরিয়ে গেলেও এখনও সেতুর কাজ অনেকটাই বাকি।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...