Monday, June 15, 2026

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে, মুখ্যমন্ত্রীকে নিশানা করে টুইট বোমা ধনকড়ের!

Date:

Share post:

আভাসটা গতকালই দিয়ে রেখেছিলেন। বোমাটা শেষ পর্যন্ত পাঠিয়ে দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। বুধবার সকাল থেকেই একের পর এক টুইট বোমা রাজ্যপালের। ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। তার প্রতিটি টুইটিই ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজ্য সরকার এবং তার প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে।

বুধবার সকালে প্রথম ট্যুইটারে রাজ্যপাল লিখলেন, ‘কাউকে সৌজন্য দেখাতে কোনও দিনও কার্পণ্য করিনি৷ মুখ্যমন্ত্রীর প্রতিও আমার গভীর শ্রদ্ধা৷ কিন্তু অদ্ভুতভাবে উনি সৌজন্যমূলক ব্যবহার করেননি। আমি বিস্মিত৷ তবে অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, আব্দুল মান্নান-সহ সব অন্য বিধায়করা আমাকে অভিনন্দন জানিয়ে ছিলেন।’

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাজ্য বিধানসভায় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত তৈরি হয়৷ বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হলেও, বাক্যালাপ হয়নি দু’জনের৷

তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী রাজ্যপালকে স্বাগত জানাতে বিধানসভার গেটের সামনে আগে থেকেই অপেক্ষা করছিলেন। কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দেখেও না দেখার ভান করে এড়িয়েই অধিবেশন কক্ষে ঢুকে পড়েন৷

এদিকে রাজ্যপালের দাবি, নিয়মরক্ষা করতেই তাঁকে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং সেটাও মুখ্যমন্ত্রীর পরে৷ যা অপমানজনক।

এই ঘটনায় রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর তোপ, ‘আমি তিনবার চিঠি দিয়েছি৷ প্রধানমন্ত্রীও আমার সঙ্গে এরকম করেন না৷ প্রধানমন্ত্রী দেখা হলে কথা বলেন৷ রাজ্যপাল দেখা হলে কথা বলেন না৷’ এখানেই থেমে যাননি মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে কটাক্ষ করে মুখ্য মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত। রাজ্যপাল একটা মনোনীত পদ৷ এই পরিস্থিতির জন্য দায়ী কে? গণতন্ত্রের জন্য এটা ভালো নয়৷ আপনি রাজভবন চালাতে চান, নাকি প্রচার চান? আপনাকে কে, কেন পাঠিয়েছে সব জানি৷’

সবমিলিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে অন্য একটা বিতর্কিত রূপ পেল সংবিধান দিবস।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...