Sunday, March 15, 2026

তিনে তিন মিলিয়ে মেগাহিট “বিশ্ব বাংলা সংবাদ”

Date:

Share post:

উপভোটে তিনে তিন জিতবে তৃণমূল। স্পষ্টভাবে এই প্রবণতার প্রকাশ্য ইঙ্গিত দেওয়ার ক্ষমতা হয় নি কোনো সংবাদমাধ্যমের। ব্যতিক্রম এখন বিশ্ব বাংলা সংবাদ। এমনকি খড়্গপুর, কালিয়াগঞ্জের মত বিজেপির বড় লিড থাকা কেন্দ্রও যে তৃণমূল জিততে চলেছে, পূর্বাভাস দিয়েছিল শুধু বিবিএস। তখন কিছু পাঠকের টিপ্পনিও আসে। কিন্তু বৃহস্পতিবার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে আসতে থাকে অঙ্ক মেলানোয় অভিনন্দনের বন্যা। আর কোনো কাগজ বা চ্যানেল বা পোর্টাল এমন প্রকাশ্যে এই খবর করতে পারে নি। সম্পাদকীয় উপদেষ্টা কুণাল ঘোষ ও মুখ্য সাংবাদিক সোমনাথ বিশ্বাসের পাঁচদিন আগের ফেস বুক লাইভটি এদিন আবার চলে আসে আলোচনার শিরোনামে। খবরসংক্রান্ত সব মহল থেকে আসে অভিনন্দন। সম্পাদক অভিজিৎ ঘোষ বলেন,” প্রমাণ হল আমরাই সঠিক খবর দেওয়ার ক্ষমতা রাখি। এই সাফল্যে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল।”

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...