Friday, June 19, 2026

সেপ্টেম্বর-ত্রৈমাসিকে GDP কমে 4.7% ? মোদি জমানায় পতনের রেকর্ড

Date:

Share post:

দেশের অর্থনীতিতে চাঙ্গা করতে একের পর এক দাওয়াইয়ের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তথা দেশের নীতি নির্ধারকরা। তাতে কাজের কাজ কতটা হয়েছে তার উত্তর জানা যাবে আজ। শুক্রবারই দ্বিতীয় ত্রৈমাসিকে জাতীয় উৎপাদন বা GDP- বৃদ্ধির তথ্য প্রকাশ করার কথা কেন্দ্রীয় সরকারের। তবে সরকারি তথ্যপ্রকাশের আগেই বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে ভারতের GDP বৃদ্ধির যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা মোদি সরকারের পক্ষে আদৌ স্বস্তিদায়ক নয়।

চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জাতীয় উৎপাদন বা GDP বৃদ্ধির হার আরও তলানিতে এসে ঠেকতে চলেছে বলে পূর্বাভাস মিলেছে। সম্প্রতি এক রিপোর্টে, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছিল 5 শতাংশ,কিন্তু সেপ্টেম্বর ত্রৈমাসিকে তা আরও কমে 4.7 শতাংশে এসে ঠেকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রয়টার্স।
যদি এই ইঙ্গিত মিলে যায়, তাহলে গত 6 বছরের মধ্যে সর্বনিম্ন তলানিতে এসে ঠেকবে আর্থিক বৃদ্ধি।

উল্লেখ্য, 2013 সালের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার মাত্র 4.3 শতাংশে ঠেকেছিল। সাম্প্রতিক সময়ের মধ্যে সেটি ছিল সবথেকে কম। গত আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ছিল 7 শতাংশ। বিশেষজ্ঞদের ব্যখ্যা, দেশে পণ্যের চাহিদা এবং বেসরকারি লগ্নি অস্বাভাবিক হ্রাস পেয়েছে। বিশ্ব বাজারে মন্দার জেরে রফতানিও কমেছে। আর এই সাঁড়াশি অভিযানে GDP-তে এই মন্দার টান বলে মত বিশেষজ্ঞদের।

আরও ভয়ঙ্কর, এই পরিস্থিতিতে দেশের অর্থনীতির হাল ফেরাতে ফের রিজার্ভ ব্যাংক সুদের হার কমাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী 3-5 ডিসেম্বর RBI-এর বৈঠক। সেই বৈঠকেই সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাংক।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...