Sunday, June 14, 2026

রাস্তায় নেমে এল বিজেপির কোন্দল

Date:

Share post:

বীরভূমে বিজেপির গোষ্ঠীকোন্দল নেমে এল রাস্তায়। বর্তমান জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অপসারণ চেয়ে সিউড়িতে বিক্ষোভ মিছিল করেন বিজেপি কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। দলের মধ্যে অনুগামী তৈরি করে অযোগ্য লোকের হাতে মণ্ডল কমিটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন। যদিও বীরভূম জেলা সভাপতি এই অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, কর্মীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যেটা বসে মিটিয়েও নেওয়া হবে।
বীরভূম জেলার চল্লিশটি মণ্ডলের মধ্যে ৩৬টিতে নতুন মুখ এনেছেন শ্যামাপদ মণ্ডল। আর এতেই শুরু হয়ে গিয়েছে গোষ্ঠীকোন্দল। শুক্রবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো বিজেপি কর্মী সিউড়িতে হাজির হন। জেলায় স্কুল মাঠ থেকে বিজেপির ডাঙালপাড়া নির্বাচনী কার্যালয় মিছিল করেন তাঁরা। মিছিল থেকে শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে স্লোগানও ওঠে।

বিক্ষোভ কর্মসূচি চলার সময় বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে কথা বলতে হাজির হন দলের যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি ধ্রুব সাহা এবং জেলা নেতা অতনু চট্টোপাধ্যায়। তবে, বিক্ষোভকারীরা দাবি করছেন, বর্তমান জেলা সভাপতিকে গোটা নির্বাচন প্রক্রিয়া বাতিল করতে হবে। শুধু রাস্তায় নেমেই নয় সোশ্যাল মিডিয়াতেও অনেক নেতা-কর্মীরা দলের বর্তমান সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...