Saturday, June 20, 2026

হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডে ৪ ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত

Date:

Share post:

দিল্লির নির্ভয়ার স্মৃতি ফিরল হায়দরাবাদে। তরুণী চিকিৎসককে গণধর্ষষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ যুবককে ১৪ দিনের জেল হেফাজত। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেনসিকের। নির্যাতিতার বাড়িতে মহিলা কমিশন। ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ। বিক্ষোভে সামিল এ রাজ্যেও।

রীতিমতো ছক কষে, পরিকল্পনা করেই গণধর্ষণ করা হয় ওই মহিলা চিকিৎসককে। জেরা করে জানা গিয়েছে, সকালে যখন টোল প্লাজার কাছে ওই পশু চিকিৎসক তাঁর স্কুটি পার্ক করে ক্লিনিকের জন্য ক্যাবে করে চলে যান, তারপরেই তাঁর স্কুটির চাকার হাওয়া খুলে দেওয়া হয়, যাতে রাতে বাড়ি ফেরার সময় তিনি ওই স্কুটি চড়ে কোনমতেই যেতে না পারেন। হয়েছিলও তাই। বুধবার রাতে বাড়ি ফেরার জন্য টোল প্লাজায় গিয়ে তরুণী দেখেন তাঁর স্কুটির চাকা হাওয়া একেবারেই নেই। এই সুযোগের অপেক্ষায় ছিল দুষ্কৃতীরা। এরপরেই সাহায্যের অছিলায় তাঁকে ট্রাকের পিছনে নিয়ে যাওয়া হয়। সেখানেই মুখ বেঁধে চলে পাশবিক অত্যাচার। খুন করার পর তার স্কুটির পেট্রোল দিয়ে তাঁকে জ্বালিয়ে দেওয়া হয়।

মেহবুবনগরের ফার্স্ট ট্র্যাক কোর্টে এই মামলা স্থানান্তরের জন্য আবেদন করছে পুলিশ। পুলিশ কমিশনারের আশ্বাস, অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় তথ্য-প্রমাণ হাতে এসেছে। এমন ঘটনা রুখতে সন্ধের পর পেট্রোলিং ভ্যান নামিয়ে টহলদারি চলবে বলে ঘোষণা সাইবারাবাদ পুলিশের।

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...