Friday, June 19, 2026

নারী সুরক্ষায় সতর্ক কলকাতা পুলিশ

Date:

Share post:

হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড়। সাইবারাবাদ পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন মৃত পশু চিকিৎসকের বাবা। সাহায্য না পাওয়ার অভিযোগ জানিয়েছেন তিনি। এমনকী, এফআইআর করাতে গেলে মেয়ের সম্পর্কে কটূক্তি শুনতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে তেলেঙ্গানায় মহিলারা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও তৎপর হল কলকাতা পুলিশ। মহিলারা যে কোনও সমস্যায় পড়লে যাতে হেল্পলাইনে ফোন করেন সেই জন্য জোরদার প্রচার করা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা নিজের ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট করেছেন। যেকোনও সময়ে নিরাপত্তার অভাব বোধ করলে মহিলারা যেন হেল্পলাইন নম্বরে কল করেন। পাশে থাকার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ।

তবে সম্প্রতি খবরে প্রকাশ, নির্ভয়া কাণ্ডের পর যে নির্ভয়া হেল্পলাইন কেন্দ্র চালু করেছিল তা কাজেই আসে না। সেখানে ফোন করে কারও সাহায্য পাওয়া যায় না। পরিসংখ্যান অনুযায়ী দেশের নিরাপদতম শহর কলকাতা। কলকাতা পুলিশের এই আশ্বাস শহরের মহিলাদের মনোবল বাড়াবে বলেই মনে করছেন সকলে।

আরও পড়ুন-সারমেয়দের দেখভালের পারিশ্রমিক ৩০ লাখ! এই যোগ্যতাগুলি থাকলে আপনিও করতে পারেন এই চাকরি

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...