Thursday, May 21, 2026

শিক্ষিকাই পারলেন না এক লাইনও ইংরাজি পড়তে, বরখাস্ত করলেন জেলাশাসক

Date:

Share post:

উত্তরপ্রদেশের উন্নাও জেলার. ঘটনা৷ উন্নাও জেলার সিকন্দরপুরের সরকারি স্কুলে ক্লাস V থেকে VIII- এর ইংরাজি ক্লাস নেন এক শিক্ষিকা৷ কিন্তু এক লাইনও ইংরাজি রিডিং পড়ার ক্ষমতা নেই তাঁর ৷ পড়তে গিয়ে তোতলাতে শুরু করলেন ৷ বেশ কয়েকবার হোঁচট খেলেন বানান করে পড়তে গিয়েও৷ ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন খোদ জেলাশাসক দেবেন্দ্র কুমার পান্ডে। ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা করতে গিয়ে তিনি দেখেন তাদের অবস্থা খুব শোচনীয় ৷ তখনই ডাক পড়ে ওই শিক্ষিকার ৷ জেলাশাসক ওই শিক্ষিকাকেই এক লাইন ইংরাজি পাঠ করতে বলেন৷ কিন্তু সরকারি সেকেন্ডরি স্কুলের শিক্ষিকার শিক্ষার হাল দেখে তাঁর আছাড় খাওয়ার অবস্থা ৷ সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন ওই শিক্ষিকাকে বরখাস্ত করার ৷

সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে উত্তর প্রদেশ স্কুল শিক্ষা দফতর। দেখুন সেই ভিডিও-

 

Related articles

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...