Thursday, June 18, 2026

মহারাষ্ট্রের বিরোধী দলনেতা হলেন ফড়নবিশ, বললেন অপেক্ষা করুন ফিরবই

Date:

Share post:

মহারাষ্ট্রের বিরোধী দলনেতা নির্বাচিত হলেন গতবারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁকে শুভেচ্ছা জানালেও বিধানসভায় অনেকেই কটাক্ষ করেন ফড়নবিশের নির্বাচন পরবর্তী বক্তব্য নিয়ে। ফড়নবিশ তখন বলেছিলেন, আমিই মুখ্যমন্ত্রী হব। এদিন সরকারপক্ষের কটাক্ষের জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ, আমি ওকথা বলেছিলাম। শুধু সময়সীমার উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়নে বহু প্রকল্প শুরু করেছি। সবগুলির কাজ চলছে। অপেক্ষা করুন, ওগুলির উদ্বোধন আমিই করব।

ফড়নবিশ আরও বলেন, বিধানসভায় বিজেপিই বৃহত্তম দল। আমরা জিতেছি 105 আসনে। আমাদের স্ট্রাইক রেট 70। আর যারা কম আসন পেল, যাদের স্ট্রাইক রেট মাত্র 40, আজ তারা নীতি-আদর্শ ছেড়ে কৌশল করে সরকার গঠন করেছে। তবে এখন যাই হোক, আমাদের ফেরা সময়ের অপেক্ষা মাত্র।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...