Thursday, May 21, 2026

উপনির্বাচনে হার, জবাব চাইতে শহরে আসছেন অমিত শাহ

Date:

Share post:

রাজ্যের তিন উপনির্বাচনে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। পিকে ম্যাজিকে কার্যত কুপোকাত দিলীপ ঘোষের শিবির। যেখানে লোকসভায় এত ভাল ফল করেছিল বিজেপি তারপর বিজেপির এরকম হাল কেন হল তার জবাব চাইতেই শহরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রে খবর আগামী ৭ ডিসেম্বর কলকাতায় বিজেপির রাজ্য নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন শাহ।

সূত্রের খবর অমিত শাহের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল সিনহা, মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার থেকে জেলার প্রথম সারির নেতৃবৃন্দ। উপনির্বাচনে বিজেপির হারের ‘পোস্টমর্টেম’ হবে এই বৈঠকে এমনটাই মনে করা হচ্ছে।

Related articles

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...