Tuesday, March 17, 2026

পশু চিকিৎসকের আর্তনাদ থামাতে কী করেছিল অভিযুক্তরা? জেরায় জানাল 4 জন

Date:

Share post:

তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে হায়দরাবাদ গণধর্ষণ-খুনের ঘটনার নির্মমতা। জেরায় ধৃত চার অভিযুক্ত জানিয়েছে, তরুণীর চিৎকার থামাতে তাঁর মুখে জোর করে মদ ঢেলে দেয় দুষ্কৃতীরা। ধর্ষণের পরে নিজেদের ট্রাকে করে ওই চিকিৎসকের দেহ নিয়ে গিয়েছিল তারা। রাস্তাতেই পেট্রোল কিনে হায়দরাবাদের চাতানপল্লির কাছে কালভার্টের নীচে পশু চিকিৎসকের দেহ পুড়িয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত জুল্লু নবীন, ট্রাক চালক মহম্মদ আরিফ, জুল্লু শিবা, চিন্তাকুনটা চেন্নাকেশাভুলুর মধ্যে মূল অভিযুক্ত জুল্লু নবীন। সেই তরুণীর মুখে মদ ঢেলে দেয়।
এদিকে, যে শাদনগর থানায় ধৃতদের রাখা হয়েছিল, তার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। থানা লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায়। এই ঘটনার পরে অভিযুক্তদের থানা থেকে সরিয়ে হায়দরাবাদ জেলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের 14 দিনের জেল হেফাজত দিয়েছে আদালত। মৃতের পরিবারের আর্জি মেনে ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...